Transistor: The Founder Of Modern Computer

Transistor: The Founder Of Modern Computer
বলা হয় বা লোকমুখে শোনা যায় পৃথিবী তৈরি হওয়ার পর মানুষের সবচেয়ে বড় আবিষ্কারটি ছিলো আগুন।কারন সে সময়ে আগুন দিয়ে তাদের মাথায় বুদ্ধি আসে কিভাবে উন্নত অস্ত্র বানাতে হবে কিভাবে অন্য প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে হবে ইত্যাদি নানা ধরনের কাজ । এর ব্যবহার এখনো অপরিহার্য। কিন্তু পৃথিবী পরিবর্তন হয়েছে, আর আমরা যে যুগে বাস করছি সেটাকে সম্ভাবত বলা হয় THE AGE OF INFORMATION . যেখানে পৃথিবীর ৪০% লোক ইন্টারনেট কানেকশনের সাথে যোগ আসেন সবসময়।
এই Age Of Information এর যুগে আমাদেরকে আনতে সবচেয়ে বড় ভুমিকা যে জিনিসটি রাখছিলো সেটি হলো Transistor(ট্রান্সিস্টর) ।Transistor কে সকল তথ্যের বক্স বলেও চলে।কারন আমি এখন যা লিখছি কিংবা যদি কোন ভিডিও দেখে থাকি এটাকে বলা হবে বায়নারি(০,১)এর সিরিজ।Transistor প্রসেসর এর সাথে সংযুক্ত থেকে এই কাজটি করে থাকে ।এক কথায় বলে চলে Transistor না থাকলে আমরা হয়তো এই ইনফরমেশন এর যুগে আসতে পারতাম না ,কিংবা কারো সাথে ভার্চুয়ালি কথা বলতে পারতাম না ।

যখন এই মুল্যবান জিনিসটির আবিষ্কার হয় নি তখন Vacuum Tube ব্যাবহার করা হতো। এইটা দেখতে কিছুটা গ্লাস জারের মত ছিলো,এর ছিলো তিনটি অংশ ১।ক্যাথড .২। গ্রিড ৩।অ্যানোড । ক্যাথড ইলেকট্রন পাস করত এবং তা গ্রিড হয়ে অ্যানোড দিয়ে বার হতো। শুধু ইলেকট্রন পাসে জিনিসটি থেমে ছিলো না, এখানে যখন সুইচ ব্যবহার করা হলো তখন আসলে মজার বিষয় যটলো । সুইচ অন মানে ইলেকট্রন উপরে অ্যানোডে পোছাতো সার্কিট সম্পন্ন হত আর সুইচ অফ মানে ইলেক্টন গ্রিড এ গিয়ে আটকে থাকত। আর বলা হয় এখান থেকেই বায়নারি কোড ০,১ সুত্রপাত হয়। সুইচ অন কে ১ ধরা হতো আর সুইচ অফ কে ০ ধরা হতো।
বিশ্বে প্রথম আবিষ্কৃত কম্পিউটার ENIAC সম্ভাবত 1945 সালে এটাকে চেক এর জন্য প্রথম চালু করা হয় তখন একসাথে ১৮ হাজার ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিলো । আর ENIAC ছোট একটা হিউম্যান ইনফরমেশন রিড করতে সময় নিয়েছিলো ৩০ মিনিট .এটা প্রচুর গরম হতো আর প্রতিদিন পরিবর্তন করতে হত।তারপর অনেক বিশ্লেষনের পর তারা খুজে পায় সিলিকন আর এখান থেকেই Transistor এর সুত্রপাত হয়।

বর্তমান পরিসংখ্যান বলছে একটি Smart Phone প্রসেসরে ২ বিলিয়ন Transistor ব্যবহার করা হয় ,আর একটি 32-core AMD Epyc প্রসেসর server base কম্পিউটারে ১৯.২ বিলিয়ন Transistor ব্যবহার করা হয় । তাই হয়তো আমরা এত দ্রুত সব কাজ করতে পারি এবং ইনফরমেশন পায় । আর এই সকল ক্রেডিট একমাত্র Transistor এর দিকেই যায়।
Transistor: The Founder Of Modern Computer.
Transistor: The Founder Of Modern Computer Transistor: The Founder Of Modern Computer Reviewed by Unknown on 6:46 AM Rating: 5

No comments:

Advertise

Powered by Blogger.