কেউ
যখন ইলেকশনের জন্য ভোট দেয় সে কি কখনো ভেবে দেখেছে যে তিনি যে ব্যালট বক্সে ভোটের
কাগজটা রেখেছিলেন সেটা আদও গননা করা হয়েছিলো কিনা অথবা ধরুন আপনি অনলাইনে কারো
সাথে কথা বলছেন,আপনি কি আদও নিশ্চিত করে বলতে পারবেন, যে আপনি আপনার কাক্ষিত
ব্যাক্তিই সাথেই কথা বলেছেন। কথা গুলো শুনতে একটু অদ্ভুত হলেও একটু ভাবুন তো...
আছে কি কোন উত্তর।
হুম এই সকল প্রশ্নের সমাধান হয়তো হতে পারে এমন একটি সিস্টেম
যাকে আমরা বলি Blockchain. যেখানে আপনার প্রয়োজনীয় সকল তথ্য জমা থাকবে এবং এই রেকর্ডকৃত তথ্য অন্য কোন ব্যাক্তির রেফারেন্সে আপনি আবার
ফিরে পাবেন বা অন্য কোন ব্যাক্তির কাছে দিতে পারবেন এবং সিকিউরিটি থাকবে শক্তিশালী
ও বিশ্বাসযোগ্য। এই সিস্টেমে কেউ আপনাকে ঠকাতে পারবে না আবার আপনার সংগ্রহিত তথ্যও
কেউ কপিরাইট করতে পারবে না কারন সবাই একই সিস্টেম ব্যবহার করছে বা দেখছে।সিস্টেমটা
কিছুটা চক্রাবাল বা দিগন্ত এর মতো। আর এই
সফটওয়্যারের মধ্যেই আছে সেই শক্তি ।এটা ছিলো blockchain এর
সংক্ষিপ্ত বিবরণী।
এখন
প্রশ্ন হলো blockchain কিভাবে
কাজ করে । ব্লকচেইন
তার নেটওয়ার্কের আওতায় থাকা সকলের তথ্য সংগ্রহ
করে ।সফটওয়্যারটি তথ্যগুলোকে শুধু
বিকেন্দ্রীভূত করে না বরং distributed ও করে থাকে। তার
মানে এই সফটয়্যারটি ব্যাক্তি বা কোম্পানির মালিকানাধীন নয় কিন্তু সবায় এই
সিস্টেমটি ব্যাবহার করতে পারে এবং চালাতে পারে কিন্তু কেউ এই নেটওয়ার্কে ডাউন করতে
পারবে না । এটায় এই সফটয়্যারের সবচেয়ে
গুরুতপুর্ন বিষয় ।এই সিস্টেমটি যারা ব্যাবহার করে তারা হাজার হাজার তথ্য তাদের
পার্সোনাল কম্পিউটার থেকে অন্য যায়গায় রাখতে পারে একটা ব্লক এর মতো করে।আর blockchain
এই তথ্যগুলো রাখার জন্য এক ধরনের ম্যাথ(গনিত) ব্যাবহার করে থাকে যেটাকে
বলা হয় cryptography বা সংকেত লিপি এটা নিশ্চিত করার জন্য যে
তার তথ্য কেউ চুরি করতে পারবে না বা জাল করতে পারবে না । যেটা আমাদের বর্তমান বিশ্বে হয়ে
থাকে।আপনি হয়তো এই ব্লকচেইন সপর্কে প্রথম
শুনছেন কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে এই
ফর্মুলাটি বিটকয়েন স্থান্তরের জন্য ব্যাবহার করা হয় যেটা বর্তমানে বলা হয় ডিজিটাল
ক্যাশ। এখানে আপনি আপনার ক্যাশ যেকেনো যায়গায়
শেয়ার করতে পারেন । এমনকি সম্পুর্ন অপরিচিত ব্যাক্তি কাছেও। এখানে কোন তৃতীয় পক্ষ
বা ব্যাক্তি থাকে না যেমন টি থাকে অন্য ব্যবস্থায় যেমন ক্রেডিট কার্ড,পেপাল
ইত্যাদি ।ব্যাবহারকারিগন তাদের টাকা
অনায়াসে এক যায়াগা থেকে অন্য জায়গায় স্থান্তর করতে পারে তৃতীয় পক্ষের সাহায্য ছাড়া
।পরবর্তিতে সারা বিশ্বে মানুষ তার
মূলধন,গুরুতপুর্ন তথ্য, জরুরী রিপোর্টের সঠিক নিশ্চয়তা রাখার জন্য এই ডিজিটাল ক্যাশ স্থান্তরের পদ্ধতি বা বিটকয়েন
পদ্ধতি ব্যবহার করবে। কিন্তু এই সবকিছুর মুলে কিন্তু রয়েছে Blockchain
ফর্মুলা ।......(সংক্ষিপ্ত বিবরণী)
what is Blockchain
Reviewed by Unknown
on
4:57 AM
Rating:
Reviewed by Unknown
on
4:57 AM
Rating:

No comments: